জার্মান মুসলিমদের সাথে পোপের সাক্ষাৎ
মাতৃভূমি জার্মানিতে চারদিনের সফরকালে শনিবার পোপ বেনেডিক্ট ষোড়ষ সেখানকার মুসলিম নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেন।
প্রোটেস্ট্যান্ট এবং ইহুদী গ্রুপগুলোর সাথে বৈঠকের পর এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
শুক্রবার পোপ কোলঙের একটি সিনাগগে শ্রদ্ধা প্রদর্শন করেন। পোপ নির্বাচিত হওয়ার পর এই প্রথম তিনি জার্মানিতে আসলেন। পোপ ইহুদী বিরোধিতার উত্থানের ব্যাপারে সবাইকে সতর্ক করে দেন এবং নাৎসী যুগে নিহত ইহুদীদের জন্য একটি মেমোরিয়ালে প্রার্থনাও করেন।
সফরের তৃতীয় দিনে পোপ কেলঙ নগরীর অনেকগুলি মসজিদ পরিচালনাকারী একটি তুর্কি ইসলামিক গ্রুপের সঙ্গে সাক্ষাৎ করবেন। জার্মানিতে প্রায় তিরিশ লাখ মুসলিম রয়েছে যাদের বেশিরভাগই তুর্কি বংশোদ্ভুত। ইউরোপের চির বৈসাদৃশ্যের দেশ হিশেবে উল্লেখ করে পোপ বেনেডিক্ট তুরস্কের ইউরোপীয় ইউনিয়নে যোগদানের প্রচেষ্টার বিরোধিতা করেন।
এই সফরে পোপ বেনেডিক্ট চ্যান্সেলর গেরহার্ড শ্রোয়েডার ও বিরোধী দলীয় নেতা এনজেলা মারকেলের সঙ্গে সাক্ষাৎ করবেন বলেও আশা করা যাচ্ছে।
কোলঙের সিনাগগে ইহুদী নেতৃবৃন্দের উদ্দেশ্যে পোপ বলেন, আজ দু:খজনকভাবে আমরা ইহুদীবিরোধিতার নতুন অনেক চিহ্ন এবং বিদেশীদের প্রতি শত্রুতার অনেক রুপ দেখতে পাচ্ছি। তিনি বলেন, আমাদের অবশ্যই একে অপরকে আরও বেশি ও ভালোভাবে জানা উচিত।
