যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশ করতে গিয়ে শতাধিক ইকুয়েডরীয় নাগরিকের সলিল সমাধি
মাছ ধরার নৌকা নিয়ে শতাধিক ইকুয়েডরীয় নাগরিক অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চাইলে প্রশান্ত মহাসাগরে নৌকাডুবিতে তাদের মৃত্যু হয় বলে দেশটির নৌবাহিনীর মুখপাত্র জানান।
নৌকাটির ধারণ ক্ষমতা ছিল মাত্র ১৫ জনের। কিন্তু ১১৩ জন যাত্রী নিয়ে গত বৃহস্পতিবার নৌকাটি ইকুয়েডরের মান্তা বন্দর ত্যাগ করার এক সপ্তাহ পর কলম্বিয়ার উপকূলে নিমজ্জিত হয়। নয়জন যাত্রী প্লাস্টিক কনটেইনার ও অন্যান্য ভগ্ন বস্তু ধরে ভেসে থাকতে সক্ষম হয়। পরে জেলে নৌকার দ্বারা উদ্ধার হলেও অন্যদের নির্মম পরিণতি ঘটে। কাঠের নৌকাটিতে ছিদ্র দেখা দিয়ে পানিতে ভরে গেলে এই দুর্ঘটনা দেখা দেয়।
উল্লেখ্য, ইকুয়েডরে অর্থনৈতিক মন্দার কারণে সুন্দরভাবে বেঁচে থাকার সংগ্রামে ১৯৯৯ সাল থেকে এপর্যন্ত প্রায় পাঁচ লাখ নাগরিক যুক্তরাষ্ট্র ও স্পেনের উদ্দেশে দেশ ছেড়ে গেছে।
