২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘোড়া থেকে পড়ে মারাত্মক আহত ম্যাডোনা

পপ সঙ্গীতশিল্পী ম্যাডোনার ৪৭ তম জন্মদিনটি এবার পালন করতে হয়েছে হাসপাতালের বিছানায় শুয়ে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2005, 11:25 AM

Updated : 26 Apr 2022, 06:00 PM

নিজ গ্রামের বাড়িতে শখ করে ঘোড়ায় চড়তে গিয়েই ম্যাডোনা বাঁধিয়েছেন এ বিপত্তি।

তার মুখপাত্র জানিয়েছে, ম্যাডোনার পাঁজর, কলার বোন ও হাত ভেঙে গেছে। ঘটনার পরপরই তার স্বামী পরিচালক গাই রিচি তাকে হাসপাতালে নিয়ে যান।

সলসবেরি হাসপাতালে চিকিৎসার পর এখন বাড়ি ফিরেছেন ম্যাডোনা। অসুস্থ অবস্থায়ই পরিবারের সাথে উইলশায়ার সীমান্তে অ্যাশকম হাউজে অবস্থান করছেন তিনি।