২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে স্মরণকালের সবচে’ ভালো সম্পর্ক বিরাজ করছে : যুক্তরাষ্ট্র

মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বর্তমানে স্মরণকালের সবচে’ ভালো সম্পর্ক বিরাজ করছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2005, 01:37 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

পররাষ্ট্র দফতরের মুখপাত্র সিয়্যান ম্যাক্করম্যাক সোমবার ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সাংবাদিকদের বলেন, দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে ভারতের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুবই মধুর। ভবিষ্যতে দু’দেশের সম্পর্ক জোরদারের ব্যাপারে আমাদের আরও পরিকল্পনা রয়েছে।

যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তানের সম্পর্ক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ম্যাক্করম্যাক বলেন, আমরা পাকিস্তান প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের সাথে সন্ত্রাস দমন, অর্থনৈতিক সহায়তা ও রাজনৈতিক সংস্কারের জন্য কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, পিছনের দিকে তাকালে দেখতে পাই, গত পাঁচ বছর আমাদের সম্পর্ক খুব ঘনিষ্ঠ ছিলো না। বর্তমানে দু’দেশের সম্পর্কের নাটকীয় পরিবর্তন হয়েছে। তার অর্থ এ নয় যে, গত পাঁচ বছরে আমাদের মধ্যে বিভিন্ন ইস্যু ও আঞ্চলিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়নি।

তিনি বলেন, আমরা ভারত ও পাকিস্তানসহ যেকোনও দেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছি। সিয়্যান ম্যাক্করম্যাক বলেন, যুক্তরাষ্ট্র ভারতের ইতিহাস ও ঐতিহ্যের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল।