ইরানের মদদেই ইরাকে চলছে মার্কিন বিরোধী গেরিলা অভিযান: রিপোর্ট
ইরানের মদদেই ইরাকে মার্কিন বিরোধী গেরিলা অভিযান চলছে বলে সোমবার এক মিডিয়া প্রতিবেদন প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন।
রিপোর্টে বলা হয়, ইরাকে মার্কিনী ও এর মিত্রবাহিনীর বিরুদ্ধে সংঘর্ষ চালিয়ে যেতে ইরান আবু মোস্তফা আল শিবানী ও তার নেটওয়ার্ককে সহযোগিতা করছে।
আমেরিকান গোয়েন্দা তথ্যের কথা উল্লেখ করে গত আট মাস ব্যাপি টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে ইরাকি দলের রাস্তার ধারে বোমা পেতে রাখার নতুন কৌশলের কথা প্রকাশ করে আসছে।
ইরানের মদদপুষ্ট লেবানিজ মিলিশিয়া হিজবল্লাহ’র ডিজাইন মোতাবেক তৈরি এসব শক্তিশালী বোমা যুদ্ধ ট্যাংকের কঠিন আবরণও ভেদ করতে পারে।
ম্যাগাজিনের তথ্যানুযায়ী, মার্কিনীরা বিশ্বাস করে আল শিবানীর ২৮০ সদস্য বিশিষ্ট দলটি ১৭টি বোমারু ও আত্মঘাতি দলে বিভক্ত।
ইরানের বিভিন্ন তথ্য অনুসন্ধান করে এবং যুক্তরাষ্ট্র, ব্রিটিশ ও ইরাকী গোয়েন্দা কর্মকর্তাসহ ইরানের এজেন্ট, সশস্ত্র বিদ্রোহী, ইরাকি যোদ্ধা ও রাজনৈতিক মিত্রবাহিনীদের সাথে সাক্ষাৎকারের ভিত্তিতে ইরাকে মার্কিনীদের বিরুদ্ধে ইরানের সংঘর্ষের বিষয়ে নিশ্চিত হয়েছে।
আল শিবানীর পরিকল্পনার ভিত্তিতেই গত মাসে আমারাহ-তে তিনজন ব্রিটিশ সেনাকে হত্যা করা হয়।
ইরানের উচ্চ পর্যায়ের সম্মতিতেই এ ধরণের কার্যক্রম চালানো হচ্ছে বলে ধারণা করছেন বাগদাদে নিয়োজিত এক মার্কিন সামরিক কর্মকর্তা। ইরাকি শিয়া ও হিজবুল্লাহর সাথে ইরানের যোগাযোগ রয়েছে বলে যুক্তরাষ্ট্র ধারণা করে বলে তিনি আরও জানান।
