অতীত ভুলের জন্য ক্ষমা চাইলেন কোইজুমি
জাপানের প্রধান মন্ত্রী জুনিচিরো কোইজুমি সোমবার দ্বিতীয় বিশ্ব যুদ্ধে টোকিওর উপনিবেশবাদ ও দখলের জন্য সোমবার ক্ষমা চেয়েছেন।
যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য গভীর প্রতিক্রিয়া ও দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী কোইজুমি বলেন, জাপান কখনও যুদ্ধের ভয়াবহতা ভুলবে না।
রোববার ও সোমবার এশিয়ায় দিবসটি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করাহয়। উত্তর ও দক্ষিণ কোরিয়া দিনটি উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়। হংকং-এ বিক্ষোভকারীরা রোববার জাপানি পতাকা পুড়িয়ে দেয় এবং জাপানি উপনিবেশবাদ নিপাত যাক বলে স্লোগান দিয়ে টোকিওর কনস্যুলেটে মার্চ করে।
ফিলিপাইনে একসময় জাপানি সৈন্যদের যৌনদাসী হিসেবে ব্যবহৃত বয়স্কা মহিলারা ক্ষতিপূরণ দান এবং তাদের কাছে ক্ষমা প্রার্থনার দাবি পুনর্ব্যাক্ত করেছে।
চীন ১৯৪৫ সালের ১৫ আগস্ট টোকিওর আত্মসমর্পণের কখা স্মরণ করেছে। চীনা সংবাদ মাধ্যমগুলি জাপানি নৃশংসতার কথা তুলে ধরেছে।
হিরোশিমা ও নাগাসাকিতে আমেরিকার বোমা হামলার কিছুদিন পর জাপানের সম্রাট হিরোহিতো এক রেডিও ভাষণে পরাজয় স্বীকার করেন।
