২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২১ জুলাই বোমা হামলায় জড়িত অভিযোগে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক গ্রেফতার

লন্ডনে ২১ জুলাই বোমা হামরার অভিযোগে একজন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে আফ্রিকার দেশ জাম্বিয়া থেকে বিতাড়িত হয়ে লন্ডনে ফেরার পথে বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2005, 12:01 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

গ্রেফতারকৃত ব্যক্তির নাম হারুন রশিদ আসওয়াত।

স্কটল্যান্ড পুলিশ জানায়, ২১ জুলাই লন্ডনে পাতাল রেল ও বাসে বোমা হামলায় জড়িত থাকার অভিযোগে কয়েক জনের বিরুদ্ধে বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে।

স্কটল্যান্ড ইয়ার্ড এক বিবৃতিতে জানায়, ভারতের গুজরাট বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক হারুন রশিদ আসওয়াতকে যুক্তরাষ্ট্রের অনুরোধে রোববার রাতে গ্রেফতার করা হয়। ৩০ বছর বয়সী আসওয়াত পশ্চিম ইয়র্কশায়ারে বসবাস করেন। মার্কিন যুক্তরাষ্ট্রে আল--কায়দা প্রশিক্ষণ ক্যাম্প স্থাপনের ব্যাপারে আসওয়াত জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।

রোববার রাতে আসওয়াত সুইজারল্যান্ডের একটি বিমানে করে পশ্চিম লন্ডনের ওয়েস্ট ইয়র্কশায়ার বিমানবন্দরে আসেন। স্কটল্যান্ড ইয়ার্ড জানায়, তাকে জিজ্ঞাসাবাদের জন্য পেডিংটন গ্রিন পুলিশ স্টেশনে নেয়া হয়েছে।