বোমা হামলার ব্যাপারে লন্ডনকে আগেই সতর্ক করে দিয়েছিল সৌদি আরব
সৌদি আরবের দু’জন কর্মকর্তা লন্ডনে বোমা হামলার ব্যপারে আগে থেকেই জানতে পেরেছিলেন এবং তারা ব্রিটিশ গোয়েন্দা সংস্থাগুলোকে এ ব্যাপারে সতর্কও করে দিয়েছিল বলে একটি ব্রিটিশ দৈনিকের প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।
ইংল্যান্ডের অবজারভার পত্রিকায় রোববার প্রকাশিত এক রিপোর্টে বলা হয়, হয়। সৌদি আরবের একজন কর্মকর্তা বলেন, আমাদের কাছে এটা পরিস্কার ছিল যে, একটি গ্র“প লন্ডনে বোমা হামলার চেষ্টা চালাচ্ছে। আমরা ব্রিটেনের গোয়েন্দা সংস্থা এমআই ফাইভ এবং এমআই সিক্সকে এ ব্যাপারে জানিয়েছিলাম। এর আগে সানডে টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত এক রিপোর্ট ব্রিটেনের সৌদি দূত প্রিন্স তুর্কি আল--ফয়সাল বলেছিলেন, লন্ডনে হামলার ব্যাপারে সৌদি আরব আগেই সতর্ক করে দিয়েছিল।
আল--কায়দার সৌদি শাখার দু’জন সদস্য মাজাতি এবং তার একজন সহকারি ইউনুস আল হায়ারি যাদের সৌদি আরবে হত্যা করা হয়েছে তাদের কাছ থেকে সৌদি কর্তৃপক্ষ হামলার ব্যাপারে জানতে পেরেছিল।
লন্ডনে হামলাকারীরা সৌদি আল--কায়েদা শাখা থেকে নিয়মিত অর্থ সাহায্য এবং অন্যান্য সহায়তা পেত।
