২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিউনিসিয়ার বিমান দুর্ঘটনায় নিহত ১৩

তিউনিসিয়ার একটি বিমান ভূমধ্যসাগরের উপর দিয়ে যাওয়ার সময় ইঞ্জিনে ত্র“টি দেখা দিলে জরুরি ইতালীর সিসিলিতে অবতরণ করতে গিয়ে সাগরে নিপতিত হয়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2005, 10:54 AM

Updated : 26 Apr 2022, 05:58 PM

বিমানটিতে ৩৯ জন যাত্রীর মধ্যে ১৩ জন মারা যায়। সাগরে ভাসমান এটিআর-৭২ বিমানটির পাখা এবং পৃষ্ঠদেশ জড়িয়ে থেকে ২৩ জন যাত্রী প্রাণে বেঁচে যান। এ সময় সাগরে প্রচন্ড স্রোত এবং ১০ ফুট উঁচু দিয়ে ঢেউ যাচ্ছিল। ৩ জন যাত্রী এখনও নিখোঁজ।

বিমানটি ইতালির বারি থেকে তিউনিসিয়ার পর্যটন শহর ডিজারবাতে যাচ্ছিল। কিন্ত আকাশপথে  ইঞ্জিনে শক্তি উৎপাদনের কার্যকারিতা হ্রাস পেলে বিমানটির পাইলট স্থানীয় সময় ৩টা ২৪ মিনিটে রোম এয়ারপোর্টে রেডিও বার্তা পাঠিয়ে পালারমো বিমানবন্দরে জরুরি অবতরণের অনুমতি চেয়েছিল।

উদ্ধারকর্মীরা বার্তা পেয়ে রাতেই দুর্ঘটনাস্থলে যায় এবং বিমানের পাইলট এবং কো-পাইলটসহ ২৩ জনকে লাইফ জ্যাকেটসহ বিমানের সাথে ভাসমান অবস্থায় উদ্ধার করে। নিহতদের মধ্যে নয়জন মহিলা ও একজন যুবতী রয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থা।