২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তেহরানের ব্রিটিশ এয়ারলাইন্স, ব্রিটিশ পেট্রোলিয়াম অফিসে বোমা বিস্ফোরণ, ১ম লিড

ইরানের রাজধানী তেহরানে অবস্থিত ব্রিটিশ এয়ারলাইন্স ও তেল কোম্পানি ব্রিটিশ পেট্রোলিয়াম অফিসে এক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে অফিসের জানালা ও আসবাবপত্র ভেঙ্গে গেছে। কোম্পানির প্রতিনিধিরা এ তথ্য জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2005, 02:45 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

বোমা বিস্ফোরণে কোন হতাহতের ঘটনা জানা যায়নি। তবে ভবনের বেশ ক্ষতি হয়েছে। বেশ কয়েকটি জানালা ভেঙ্গে গেছে। সিলিংয়ের কিছু অংশ ভেঙ্গে পড়েছে।

প্রতিনিধিরা জানান, ব্রিটিশ এয়ারওয়েজ অফিসের কাছে ভবনের ১০ম তলায় মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা ৩০মিনিটে (বাংলাদেশ সময় সকাল ১১টা) এক বোমার বিস্ফোরণ ঘটেছে। বোমাটি একটি আবর্জনা পাত্রে রাখা ছিল বলে তারা জানান।

উপস্থিত তেহরান পুলিশ বোমার বিস্ফোরণের কথা স্বীকার করেছেন।

ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখমাত্র জাহান বখশ খাঞ্জানি বলেন, একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এটা বোমা অথবা গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। আমরা সেখানে বোমা নিস্ক্রিয়কারী দল পাঠিয়েছি।

লন্ডনে ব্রিটিশ এয়ারওয়েজের একজন মুখপাত্র জানান, তেহরানস্থ বিএ’র অফিসের বাইরে একটি ছোট বোমার বিস্ফোরণ ঘটেছে। তবে কোম্পানির কোন কর্মকর্তা-কর্মচারী হতাহত হয়নি।