ব্রিটেনে অবৈধ অভিবাসনের সংখ্যা তিন লাখের অধিক
ব্রিটেনে অবৈধ অভিবাসনের সংখ্যা সরকারি হিসেবের চেয়ে আরও তিন লাখ বেশি বলে জানিয়েছেন ডানপন্থী অভিবাসন বিশেষজ্ঞ দল।
গত জুনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রথমবারের মত প্রকাশিত পরিসংখ্যানের সাথে দ্বিমত প্রকাশ করে মাইগ্রেশন ওয়াচ জানায়, চার বছর আগের এ ডাটার সাথে যুক্তরাষ্ট্রে অবৈধ পিতামাতার গর্ভে জন্ম নেওয়া শিশুদের অর্ন্তভূক্ত করা হয়নি।
সরকার ২০০১ সালের জনসংখ্যা জরিপ অনুযায়ী ব্রিটেনে অবৈধ অভিবাসনের সংখ্যা তিন লাখ ১০ হাজার থেকে পাঁচ লাখ ৭০ হাজার বলে ধারণা করছে। কিন্ত মাইগ্রেশন ওয়াচ বলছে এ পরিসংখ্যান হবে আট লাখ ৭০ হাজার। তাদের বক্তব্য অনুযায়ী ২০০১ সালে অভিবাসন ও রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করে যারা প্রত্যাখিত হয়েছে এবং অবৈধ অভিবাসীদের গর্ভে জন্ম নেওয়া ১৫ হাজার থেকে ৮৫ হাজার শিশু এ পরিসংখ্যানে যোগ করা হয়নি।
মাইগ্রেশন ওযাচের মতে মোট অবৈধ অভিবাসনের সংখ্যা পাঁচ লাখ ১৫ হাজার থেকে আট লাখ ৭০ হাজার হবে।
