২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুস্থ আছেন বুশ

মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের বার্ষিক মেডিকেল চেক-আপ রিপোর্টে বুশের শারীরিক অবস্থা চমৎকার এবং কাজের জন্য ফিট আছেন বলে উল্লেখ করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2005, 12:48 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

রিপোর্টে প্রেসিডেন্ট হিসেবে বাকি সময়টাতেও কোন সমস্যায় পড়বেন না বলে উল্লেখ করা হয়েছে।

শনিবার ওয়াশিংটনের নিকটবর্তী বেথেসডার নেভাল মেডিকেল সেন্টারে তার স্বাস্থ্য পরীক্ষা হয়।

৫০ বছর বয়সী প্রেসিডেন্টের করোনারি আর্টারি অসুখের ঝুঁকি খুব সামান্যই বলে রিপোর্টে বলা হয়েছে।

সুস্থ থাকতে ১৯৯ পাউন্ড ওজনের বুশ প্রতিদিন নিয়মিত ব্যয়ামের পাশাপাশি বাইসাইকেল, ট্রেডমিল, এলিপটিক্যাল ট্রেইনারসহ বিভিন্ন ব্যয়াম করে থাকেন। শেষবারের মেডিকেল চেক-আপের পর একবারের জন্যও অসুস্থতার কারণে কাজের ক্ষতি হয়নি তার।