লন্ডন বোমা : সন্দেহভাজন তিন মহিলা আটক
লন্ডন বোমা হামলায় জড়িত সন্দেহে পুলিশ সোমালিয়ার নাগরিক ইয়াসির হাসান ওমরকে গ্রেফতারের পর এবার তিনজন মহিলাকে গ্রেফতার করেছে।
দক্ষিণ লন্ডনের স্টকওয়েল স্টেশনের নিকটবর্তী ব্লেয়ার হাউজে অভিযান চালানোর সময় পুলিশ ওই তিন মহিলাকে আটক করে ।
২১ জুলাইয়ের বোমা হামলার সূত্র ধরেই তাদের গ্রেফতার করা হয়েছে বলে স্টকল্যান্ড ইয়ার্ড জানিয়েছে।
তাদের আটক করার পরপরই পুলিশ ফ্ল্যাটের সামনের অংশটি নীল পর্দা দিয়ে ঢেকে দেয়। ফরেনসিক পরীক্ষার জন্য সশস্ত্র পুলিশ ওই এলাকা ঘিরে রেখেছে।
পুলিশের মূখপাত্র জানান, তাদেরকে সেন্ট্রাল লন্ডন পুলিশ স্টেশনে জিজ্ঞেসাবাদ করা হচ্ছে।
