আবু গারিব কারাগারে কুকুর দিয়ে নির্যাতন করা মার্কিন সেনারা শুনানির সম্মুখীন
ইরাকের কুখ্যাত আবু গারিব কারাগারের নগ্ন বন্দিদের ভয় দেখাতে কুকুর ব্যবহারকারী মার্কিন সেনাদের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে ওয়াশিংটনের একটি সামরিক ঘাঁটিতে শুনানি শুরু হয়েছে।
মঙ্গলবার মার্কিন সামরিক বাহিনী এক বিবৃতিতে এ কথা জানায়।
মার্কিন সামরিক বাহিনীর সদস্য সার্জেন্ট সান্তোস কারডোনা (৩১) ও সার্জেন্ট মাইকেল স্মিথ (২৪)-এর বিরুদ্ধে মঙ্গলবার ওয়াশিংটনের বাইরে ফোর্ট মিড সামরিক ঘাঁটিতে শুনানি শুরু হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ ২০০৩ ও ২০০৪ সালের আবু গারিব কারাগারের বন্দি নির্যাতনের সময় তারা দু’জন বন্দিদের নির্যাতন করেছেন।
তারা নগ্ন বন্দিদের কুকুর দিয়ে ভয় দেখানো ও একে অপরের উপর মূত্রত্যাগ করতে বাধ্য করা। এ ব্যাপারে সামরিক সদস্যদের মধ্যে প্রতিযোগিতা হতো বলে জানা গেছে।
তবে তাদের এ শুনানি বা সাক্ষ্য প্রদান হচ্ছে সামরিক আদালতে যাওয়ার পূর্ব ধাপ। এতে দোষি প্রমাণিত হলে তাদেরকে কোর্ট মার্শাল বা সামরিক আদালতের মুখোমুখি হতে হবে।
কুকুর ব্যবহার করে বন্দি নির্যাতন জেনেভা কনভেনশন ভঙ্গের মধ্যে পড়ে। ইসলামেও কুকুরকে অপবিত্র বলে মূল্যায়ন করা হয়।
