ইরাকে আকস্মিক সফরে রামসফেল্ড
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড বুধবার আকস্মিক সফরে বাগদাদ পৌঁছেছেন।
তিনি ইরাক সরকারকে বলেন, নতুন সংবিধান তৈরির কাজ ১৫ আগস্টের মধ্যেই শেষ করতে হবে। যুক্তরাষ্ট্র এ ব্যাপারে আর কোনও বিলম্ব দেখতে চায় না।
রামসফেল্ড বলেন, ইরান এবং সিরিয়া থেকে বিদেশী সন্ত্রাসী অনুপ্রবেশ রোধ করার চেষ্টা চালাতে হবে।
রামসফেল্ড গত ডিসেম্বরে একদিনের ইরাক সফরকালে ফালুজা, মসুল এবং তিকরিত গিয়েছিলেন। তিনি বলেন, গত এক মাসে সন্ত্রাসী কার্যক্রম ব্যাপক বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, আমরা এমন একটি পরিবেশ সৃষ্টি করতে চাই যেখানে ইরাকের জনগণ এবং নিরাপত্তা বাহিনী সন্ত্রাসকে জয় করে শান্তিতে থাকবে। সন্ত্রাস পাঁচ, ছয়, আট, দশ, বারো কত বছর আর টিকবে।
রামসফেল্ড তাজাকিস্তান থেকে বাগদাদে আসেন।
