২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে টিউব হামলায় সন্দেহভাজন আরও ৪ জন আটক

লন্ডন পাতাল রেলে বৃহস্পতিবার বোমা হামলার সাথে জড়িত সন্দেহভাজন চারজনকে সন্ত্রাস দমন আইনের আওতায় ব্রিটিশ পুলিশ গ্রেফতার করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2005, 02:02 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

বার্মিংহামে পৃথক দু’টি অভিযানে লন্ডন আর্মড পুলিশ সন্দেহভাজন চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। হে মিলস এলাকায় প্রথম ঘেরাও অভিযানটি পরিচালিত হয় এবং এখান থেকে একজনকে গ্রেফতার করা হয়। কিছুক্ষণ পরেই ওয়াশউড হিথ এলাকায় দ্বিতীয় অভিযানকালে তিন জনকে সন্ত্রাস দমন আইন ২০০০-এর আওতায় গ্রেফতার করা হয়।

স্কটল্যান্ড ইর্য়াডের পুলিশ প্রধান স্যার ইয়ান ব্লেয়ার বলেন, গত সপ্তাহে লন্ডনে পরিকল্পিত বোমা হামলার পেছনে জড়িত সকলকে আমরা গ্রেফতার করতে সক্ষম হব। তিনি বলেন, ৭ জুলাইয়ের নৃশংস বোমা বিস্ফোরণের পর রাজধানীতে আরও ২৫০টি বোমা আতংকের ঘটনা ঘটেছে।