ইতালির গীর্জায় মাতা মেরির মানবী রূপ
হাজার হাজার ইতালিয়ান এখন ছোট্ট শহর নেপলসের পথে। আশা একটাই, মাতা মেরির চরণ দু’খানি একনজর দেখা।
অ্যাকেরার সেন্ট পিটর্সবার্গ চার্চের একজন কর্মকর্তা বলেছেন, মেরির প্লাস্টার করা মূর্তির পা হঠাৎ করে মানুষের পায়ের রঙ ধারণ করেছে। শুধু তাই নয়, তার পায়ের অবস্থান দেখে মনে হচ্ছে যেন তিনি আমাদের দিকে হেটে আসছেন। গত সপ্তাহে একজন মোবাইল ফোনের ক্যামেরায় বিস্ময়কর সেই দৃশ্য ধারণ করেছেন বলে দাবি করেছেন।
এ খবর শোনার পর থেকে প্রতিদিন শত শত মানুষ দক্ষিণ ইতালির ছোট্ট এ শহরে পাড়ি জমাচ্ছেন।
ইতোমধ্যে গীর্জা বিষেষজ্ঞরা বিষয়টি যাচাই করে দেখছেন বলে স্থানীয় বিশপের একজন মূখপাত্র জানিয়েছেন। এদিকে একেরার আরেক যাজক বলেছেন, আগে মাঠ বা গুহায় মাতা মেরির আবির্ভূত হলেও তিনি কখনোই এভাবে মোবাইল ফোন বা ভিডিও ক্যামেরায় ধরা দেননি।
