২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বলিউড নায়ক জ্যাকি এখন খলনায়ক

বলিউডের চলচ্চিত্রে নায়ক হিসেবে জ্যাকি শ্রফ এখন খল নায়ক।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2005, 01:15 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

১৮০টি হিন্দী চলচিত্রে অভিনয় করে তিনি দর্শকদের কাছে গ্রহণযোগ্য ভাবমূর্তিও গড়ে তুলেছেন। কিন্ত সম্প্রতি একটি ছবিতে খল চরিত্রে অভিনয় করে ব্যাড গাই হিসেবে কিছুটা মূল্যায়িত হয়েছেন দর্শকদের কাছে।

ঋতুপর্ণ ঘোষ পরিচালত “অন্তরমহল” ছবিতে জ্যাকি একজন অত্যাচারি জমিদারের চরিত্রে অভিনয় করেছেন। প্রথম স্ত্রী পুত্র সন্তান জন্ম দিতে ব্যর্থ হওয়ায় মধ্যবয়সে তিনি আবার একটি বিয়েও করেন।

আগামী ১০-১৩ আগস্ট লোকার্নো ফিল্ম উৎসবে ‘অন্তরমহল’ ছবিটি শ্রেষ্ঠ চলচ্চিত্র এবং শ্রেষ্ঠ অভিনেতার ক্যাটাগরিতে প্রতিযোগিতার জন্য বাছাই হয়েছে। তিনি ছবিটিতে শক্তিশালী অভিনয়ের জন্য পুরস্কারের আশা করছেন।

জ্যাকির আগামী ছবিটিও খলনায়ক চরিত্রের। বিধু বিনোদ চোপরার “ইয়াগনা” ছবিতে তিনি নেগেটিভ রোলে অভিনয় করেছেন। বিনোদ চোপরার আগের ছবি “মিশন কাশ্মীর” ছবিতে প্রথমবারের মতো নেগেটিভ চরিত্রে অভিনয় করে বেশ সফলতা পেয়েছেন জ্যাকি।