২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওজন কমাতে এবার হরমোন ইনজেকশন

অতিরিক্ত মেদওয়ালা ব্যক্তিদের জন্য সুখবর। ওজন কমাতে এবার আবিষ্কৃত হয়েছে হরমোন ইনজেকশন। অন্ত্র হরমোন নিয়ন্ত্রণকারী এই ইনজেকশন ক্ষুধার আগ্রহ কমিয়ে দিবে। এতে করে ওজনবহুল ব্যক্তি দ্রুত কমাতে পারবেন তার ওজন।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2005, 01:47 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

লন্ডনের ইমপেরিয়াল কলেজের বিশেষজ্ঞ দল বলেছেন, তারা এক গবেষণায় দেখেছেন, অন্ত্রে অক্সিন্টোমোড্যুলিন নামক এক ধরণের উপাদান রয়েছে যা মেদ কমাতে সাহায্য করবে।

বহুমূত্রের ওপর গবেষণারত ওই গবেষকদল বলেন, চার সপ্তাহে হরমোন চিকিৎসা গ্রহণকৃতদের ওজন কমেছে ২ দশমিক ৩ কেজি। তবে গবেষণার ফলাফল নিশ্চিত হতে আরও গবেষণার প্রয়োজন বলে তারা দাবী করছেন।

সাধারণত খাদ্য গ্রহনের পর অন্ত্র থেকে নিঃসৃত অক্সিন্টোমোড্যুলিন শরীরের চাহিদা থাকা সত্ত্বেও মস্তিষ্কে খাবার আর না গ্রহনের জন্য সংকেত পাঠায়।

ইমপেরিয়াল কলেজ ও হ্যামারস্মিথ হাসপাতালের এনএইচএস ট্রাস্ট-এর গবেষকরা ২৬ জন মেদবহুল ব্যক্তির ওপর অক্সিন্টোমোড্যুলিনের বর্ধিত মাত্রার ফলাফল পরীক্ষা করে দেখছেন। এর মধ্যে ১৪ জনকে চার সপ্তাহ ধরে প্রতিদিন তিনবার করে খাবার গ্রহণের আধা ঘন্টা আগে অক্সিন্টোমোড্যুলিন ইনজেকশন দেয়া হয়। অন্যদিকে একই সময়ে ব্যবধানে ১২ জনকে স্যালাইন দেয়া হয়।

গবেষনাকালীন সময়ে চিকিৎসক এবং রোগী কাউকেই তাদের গ্রুপ সম্বন্ধে কিছু জানানো হয়নি। দেখা গেছে, অক্সিন্টোমোড্যুলিন গ্রহনকারীদের ওজন হ্রাসের সাথে সাথে ক্ষুধার ইচ্ছেও কমে গেছে। শুধু তাই নয়, শরীরের শক্তি ব্যয় নিয়ন্ত্রনকারী প্রোটিন লেপটিন এবং শরীরে ফ্যাট সেল সংরক্ষিত এক ধরণের টিস্যুর বেড়ে ওঠা নিয়ন্ত্রণকারী এডিপোজ হরমোনের মাত্রাও অনেক কমিয়ে দেয়।