আফগানিস্তানে মার্কিন-আফগান বাহিনীর অভিযানে নিহত ৪২
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে তালেবানদের গোপন আস্তানায় মার্কিন ও আফগান বাহিনীর রাতভর অভিযানে দুইজন আফগান সেনা ও ৪০ জন জঙ্গি নিহত হয়েছে বলে আফগান কর্তৃপক্ষ জানিয়েছে।
তবে কান্দাহারের প্রাদেশিক গভর্নর জান মোহাম্মদ খান বলেন, এই অভিযানে ২ জন আফগান সেনাসহ ৪০ থেকে ৫০ জন তালেবান নিহত হয়েছে। অভিযানের শুরুতে আটক করা হয় ২৫ জনের বেশি লোককে।
সেপ্টেম্বরে আফগানিস্তানে অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে সেখানে সংঘর্ষ বেড়েই চলেছে। সম্প্রতি সংঘর্ষে দু’জন মার্কিন সেনাসহ বেশ কিছু ইসলামী জঙ্গী নিহত হয়েছে।
