২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুদানে সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় ১৯ জন নিহত

সুদানের পশ্চিমাঞ্চলে দারফুর এলাকায় সোমবার একটি সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2005, 10:29 AM

Updated : 26 Apr 2022, 05:55 PM

নিহতদের তালিকায় চারজন জন ক্রু রয়েছে। সুদান সামরিক বাহিনী জানায়, খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত।

এম-১৭ হেলিকপ্টারটি লাট জার আল-নবীর দিকে যাচ্ছিল। কিন্ত খারাপ আবহাওয়ার কারণে নিচে নামা অসম্ভব দেখে পাইলট উত্তর দারফুরের ফেসারে হেলিকপ্টারটি ফেরৎ নিয়ে আসে। কিন্ত এখানেও বৈরি আবহাওয়ার কারণে অবতরণ করতে ব্যর্থ হওয়ায় পাইলট দক্ষিণ দারফুরের নিয়ালার আকাশেই উড়তে থাকার সিদ্বান্ত নেয়। আকাশে থাকা অবস্থায় হেলিকপ্টারটি একসময় ভেঙ্গে পড়ে।