২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শারম আল শেখে বোমা হামলার ঘটনায় পুলিশ ছয় পাকিস্তানি খুঁজছে

মিশরের শারম আল শেখে তিন দফা ভয়াবহ বোমা বিস্ফোরণের সাথে জড়িত সন্দেহে পুলিশ পাকিস্তানের ছয় নাগরিককে খুঁজছে। তারা পাকিস্তানি ছয় ব্যক্তির ছবি প্রকাশ করে বিভিন্ন স্থানে বিতরণ করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2005, 03:04 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

শনিবারের বোমা হামলায় স্বাস্থ্য মন্ত্রণালয় ৬৪ জনের মারা যাওয়ার কথা নিশ্চিত করেছে। তবে হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃতের সংখ্যা ৮৮-তে দাঁড়িয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

মিশর পুলিশ হামলার সাথে জড়িত সন্দেহে ৭০ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

পুলিশ জানায়, নিখোঁজ ছয় পাকিস্তানি নাগরিক শারম আল শেখে হামলার আগে একটি হোটেলে অবস্থান করছিলো এবং তারা রিসিপশনে পাসপোর্ট ফেলে রেখে চলে যায়। কোন হোটেলে তারা অবস্থান করছিলো তা স্পষ্ট নয় । তবে হামলার আগের রাতে তারা যে গাজালা হোটেলে ছিল না তা নিশ্চিত হয়েছে পুলিশ।