বয়োঃবৃদ্ধি ও এইচআইভি পরবর্তী অর্ধ শতাব্দীর বৈশ্বিক চ্যালেঞ্জ
বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য জনসংখ্যা বিস্ফোরণ, বয়োঃবৃদ্ধি এবং এইডস ভাইরাসের বিরুদ্ধে সংগ্রামই হবে পরবর্তী পঞ্চাশ বছরের অন্যতম চ্যালেঞ্জ।
একটি আন্তর্জাতিক সম্মেলনে একথা বলা হয়েছে। এ মাসে পৃথিবীর জনসংখ্যা ছয় দশমিক পাঁচ বিলিয়ন ছাড়িয়ে গেলেও ১৯৬০ সালের বার্ষিক শতকরা দুই শতাংশের চেয়ে এ হার কমেছে এক দশমিক দুই শতাংশ। ইউরোপ, লাতিন আমেরিকা ও এশিয়ায় ক্রমে মেয়েদের সন্তান উৎপাদন ক্ষমতা কমে যাওয়াই জনসংখ্যার এই নিম্নহারের কারণ। লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন-এর জনসংখ্যাবিদ জন ক্লিল্যান্ড বলেন, সাব-সাহারা আফ্রিকায় এইচআইভি সংক্রামণের চেয়ে জনসংখ্যা বৃদ্ধিই দেশগুলোকে দারিদ্রতায় ডুবিয়ে রেখেছে।
অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপেরেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি)’র অর্থনীতিবিদ মার্টিন ডুরান্ড বলেন, যদি এখনই ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে জনসংখ্যার বয়োঃবৃদ্ধি ক্রমেই কমিয়ে দেবে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং শ্রমিকের সংখ্যা।
এদিকে জাতিসংঘের হিসাব অসুযায়ী ধনী দেশগুলোতে প্রত্যাশিত জীবনের হার বৃদ্ধি পাওয়ায় ২০৫০ সালে মানুষের গড় আয়ু হবে ৮২ বছর। বর্তমানে এই গড় ৭৬ বছর।
২০০৪ সালে বিশ্বের ৪০ মিলিয়ন মানুষের মধ্যে এইডস জাতীয় রোগে আক্রান্ত হয়ে মারা গেছে তিন মিলিয়ন মানুষ। রোগাক্রান্ত হয়েছে আর পাঁচ মিলিয়ন। বিশেষ করে চীন ও ভারত এইচআইভির বিরুদ্ধে যুদ্ধে সবচে বিপদজনক অবস্থানে রয়েছে। ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে নামক একটি গবেষণা প্রতিষ্ঠানের বিনোদ মিশরা বলেন, মাদক গ্রহন এবং যৌনকর্মীর সংখ্যা বেড়ে যাওয়ায় চীনে এইচআইভি একটি মারাত্মক ব্যধিতে পরিণত হয়েছে। দেশটিতে এইচআইভি সংক্রামিত রোগীর সংখ্যা আট লাখ ৪০ হাজার। এদিক থেকে দক্ষিণ আফ্রিকার পর দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দক্ষিণ আফ্রিকায় এই রোগীর সংখ্যা পাঁচ দশমিক তিন মিলিয়ন।
