২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুর মেধাশক্তিকে বলিষ্ঠ করতে থাই সরকারের উদ্যোগ

শিশুদের মেধাশক্তিকে বিকশিত করতে থাই মা বাবার প্রথম সন্তানের জন্য সরকার ‘মেধা বিকাশ’ প্রকল্প হাতে নিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2005, 01:31 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

এই প্রকল্পের আওতায় পিতামাতাদের শিশুদের মেধা বিকাশে সহায়ক বিভিন্ন উপহার সামগ্রী বিনামূল্যে দেয়া হবে। প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা সাপ্তাহিক বেতার ভাষণে রোববার এ কথা বলেন।

প্রধানমন্ত্রী সিনাওয়াত্রা বলেন, মস্তিস্ক হচ্ছে কম্পিউটারের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (সিপিইউ)-এর মত। চিন্তার অভ্যাস মস্তিস্কের বিভিন্ন অংশকে এমনভাবে চালনা করবে, যার ফলে মস্তিস্কের চিন্তা শক্তি বিকশিত হবে।

থাই সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রথম সন্তানের মা-বাবাদের উপহার দেবে। উপহার সামগ্রীর মধ্যে থাকবে অভিভাবক হ্যান্ডবুক, শিশুদের গল্পের বই এবং শিশুর চিন্তা ও সৃষ্টিশীলতা বিকাশের পক্ষে সহায়ক বিভিন্ন জিনিস।

থাইল্যান্ডের ক্রাইন প্রিন্স ভাসিরালংকর্নের ৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার থেকে উপহার বিতরণ শুরু হবে।