আসিয়ানা এয়ারলাইন্সের ৫৪ কোটি ডলার লোকসান
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় দক্ষিণ কোরিয়ার আসিয়ানা এয়ারলাইন্স বছরের দ্বিতীয় কোয়ার্টারে প্রায় ৮ দশমিক ৬ বিলিয়ন ওয়ন বা ৫৪ কোটি মার্কিন ডলার লোকসান দিয়েছে।
শুক্রবার দেশটির দ্বিতীয় বৃহত্তম উড়োজাহাজ কোম্পানিটি এ তথ্য জানায়।
কোম্পানি সূত্র জানায়, এপ্রিল-জুন সময়কালে কর্যক্রম চালাতে গিয়ে তাদের এক দশমিক দুই বিলিয়ন ওয়োন লোকসান হয়েছে। এ তিন মাসে তারা টিকেট বিক্রি করেছে ৭৫১ দশমিক তিন বিলিয়ন ওয়োন মূল্যের।
জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় উড়োজাহাজের ফুয়েলের দাম এক বছর আগের দামের তুলনায় শতকরা ৫১ দশমিক সাত ভাগ অর্থাৎ ৪৮ দশমিক নয় বিলিয়ন ওয়োন বৃদ্ধি পায়।
