স্পেনে নতুন আইনের আওতায় প্রথম সমকামী বিয়ে
গত মাসে স্পেনে সমকামী বিয়ে বৈধ বলে আইন পাস হওয়ার পর সেদেশে প্রথমবারের মত এক যুগল বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে।
গত ১২ জুলাই ইমিলিও মেনেনদেজ ও কার্লোস ব্যাটারিম উত্তর স্পেনের ৩০ কিলোমিটার দূরে ট্রিস কান্তোসে জাকজমকপূর্ণভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আর এর ফলে তাদের ৩০ বছরের ভালোবাসার চূড়ান্ত রুপ পেল।
যুগলরা প্রথাগত স্পোর্টসের পোশাক পরিধান করে বিয়ের আংটি আদান প্রদান করেন। বিবাহ অনুষ্ঠানে উভয়ের পরিবার ও বন্ধুবান্ধব ছাড়াও ৫০ জনেরও বেশি সাংবাদিক যোগ দেন।
সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি প্রথাগত দম্পতিদের মত সমকামী দম্পতিদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করছে। অনেক রোমান ক্যাথলিকের বিরোধিতা থাকা সত্ত্বেও সরকার সমকামী দম্পতিদের উত্তরাকিার নির্বাচন ও দত্তক গ্রহণের সুবিধা দিয়েছে।
গত মাসে সমকামী বিয়ে নিয়ে স্পেনের পার্লামেন্টে আইন পাস হওয়ার পর চার্চ বিশপ সন্ন্যাসীরা এ আইনের ব্যাপক বিরোধিতা করেন। এক জরিপে দেখা গেছে, স্পেনের শতকরা ৯০ ভাগ মানুষ ক্যাথলিক ধর্মযাজকদের মতামতকেই প্রাধান্য দেয় আর শতকরা ৭০ ভাগ মানুষ সমকামী বিয়ের পক্ষে মতামত দিয়েছে।
