চীনে বিশ্ব সুন্দরীর আসরে রেকর্ড সংখ্যক প্রতিযোগিনী
আগামী বছর চীনে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর ৫৫তম এই মিস ওয়াল্ড প্রতিযোগিতায় বিভিন্ন দেশের রেকর্ড সংখ্যক বিউটি কুইন যোগ দিবে বলে সংবাদ সংস্থা জানায়।
হ্যানান প্রদেশের দক্ষিণে সমুদ্র উপকূলবর্তী শহর সানিয়াতে ১০ ডিসেম্বর ‘গ্রেটেস্ট বিউটি শো অন আর্থ’ মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। মিস ওয়াল্ড প্রতিযোগিতার সংগঠকদের কাছে ইতিমধ্যে ১২৫ টি দেশ ও অঞ্চলের প্রতিযোগিনীদের আবেদন জমা পড়েছে। আগামী ১১ নভেম্বর থেকে তারা চীনে আসতে শুরু করবে। এ নিয়ে পরপর তিনবার মিস ওয়াল্ড প্রতিযোগিতা চীনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগের প্রতিযোগিতাও সানিয়াতে অনুষ্ঠিত হয়েছিল এবং ১০৭টি দেশ থেকে সুন্দরীরা অংশ নিয়েছিল। আগের মিস ওয়াল্ড বিজয়িনীদেরকে এবারের এই বিশাল সুন্দরী মেলায় আমন্ত্রণ জানানো হয়েছে।
