২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১১০ বছরের মধ্যে প্রথমবারের মত তাইওয়ানের কুমিংটাং দলের চেয়ারম্যান নির্বাচনে ভোটাভুটি

তাইওয়ানের জাতীয়তাবাদী দল কুমিংটাংয়ের ১১০ বছরের ইতিহাসে প্রথমবারের মত দলের নতুন চেয়ারম্যান মনোনয়নে ভোটাভুটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2005, 02:27 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

কুমিংটাং দলের ১০ লাখেরও বেশি সমর্থক এই ভোটভুটিতে অংশ নেবে। তাইপে সিটি মেয়র মা ইয়াং জিয়াউ এবং পার্লামেন্টের স্পীকার ওয়াং জিন পিয়াং পার্টি চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেবেন।

২০০০ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগ পর্যন্ত কুমিংটাং দল তাইওয়ানে প্রায় ৫০ বছর ক্ষমতায় ছিল।

দলটি দেশটিতে ৫০ বছর ক্ষমতায় ছিল।

কুমিংটাং দলের বর্তমান চেয়ারম্যান লিয়েন চেন গত এপ্রিলে ঐতিহাসিক চীন সফর করেছেন এবং চীনের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।

তাইপের মেয়র মা ইয়াং জিয়াং চীনের মূল ভূখন্ডে জন্ম নিলেও তাইওয়ানে সংস্কারবাদী ও ন্যায়পরায়ণতার জন্য লোকজনের কাছে বেশ জনপ্রিয়তা লাভ করেছেন। অপরদিকে পার্লামেন্ট স্পীকার ওয়াং জিন পিয়াং তাইওয়ানের রাজনৈতিক অঙ্গনে একজন অভিজ্ঞ ও ঝানু রাজনীতিবিদ বলে ইতোমধ্যেই বেশ সুনাম অর্জন করেছেন।