চাইনিজ জেনারেলের মন্তব্যকে যুক্তরাষ্ট্রের প্রত্যাখান
‘তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র চীনে হামলা চালালে চীনও পারমাণবিক হামলা চালাবে’- চীনের একজন উর্ধŸতন সামরিক কর্মকর্তার এ মন্তব্যকে ‘উচ্চমাত্রায় দায়ীত্বজ্ঞানহীন’ বলে প্রত্যাখান করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
মার্কিন মুখপাত্র স্ক্যান ম্যাককরমোক বলেন, এই মন্তব্য চীনের জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ পরিচালক মেজর জেনারেল ঝু চেংহু’র ব্যক্তিগত। এটাকে চায়না সরকারের আভিমত বলা উচিত হবে না।
ঝু বলেছিলেন, যুক্তরাষ্ট্র যদি চীনের লক্ষ্য বস্তুর দিকে মিসাইল ও ক্ষেপনাস্ত্র তাক করে, তাহলে আমার মনে হয় আমাদের তা পারমাণবিক শক্তি দিয়ে মোকাবেলা করতে হবে।
ম্যাককরমেক বলেন, ঝু’র এ বক্তব্য দায়িত্বজ্ঞানহীন কথামালা ছাড়া আর কিছুই নয়।
