২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উগ্রবাদ মোকাবেলায় ব্লেয়ারের আহবান

ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি লন্ডনে বোমা হামলার পেছনে যে ‘অসৎ বা হীন’ আদর্শ কাজ করেছে, তা মোকাবিলায় আরও কঠোর আইন প্রণয়ন এবং আন্তর্জাতিক পর্যায়ে উদ্যোগ নেয়ার আহবান জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2005, 11:00 AM

Updated : 26 Apr 2022, 05:52 PM

পালামেন্টে এমপিদের উদ্দেশে তিনি বক্তব্য রাখছিলেন।

বুধবার ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশনকালে ব্লেয়ার এ ধরণের হামলা প্রতিরোধে এবং এসব হামলার মাধ্যমে যারা সমাজে বিবাদ ও ঘৃনা ছড়িয়ে দিতে চায়, তাদেরকে প্রতিহত করতে নতুন আইন প্রণয়নের ব্যাপারে আলোচনা দরকার।

ব্লেয়ার বলেন, সম্ভাব্য নতুন সন্ত্রাসবিরোধী আইন নিয়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আলোচনা শুরু হবে। আইনটির ব্যাপারে সরকারের মতামত প্রকাশিত হবে আসছে শরতেই।

শুধু নিরাপত্তা বৃদ্ধি করে এধরনের হামলা প্রতিরোধ করা সম্ভব নয় বলে ব্লেয়ার মন্তব্য করেন। তিনি বলেন, যারা সমাজে ঘৃণা ছড়াতে ব্রিটেনে প্রবেশ করছে, তাদেরকে বাধা দিতেই পুলিশ ও নিরাপত্তা বাহিনীসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আরো বেশি ক্ষমতা দিতে হবে।

ইসলাম ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে যারা উগ্রবাদ ও শত্র“ভাবাপন্ন আদর্শবাদের বিস্তার ঘটাতে চাইছে, তাদের প্রতিরোধ করতে ব্লেয়ার সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।  মুসলিম সম্প্রদায়ের মধ্যে এই উগ্রবাদকে নির্মূল করতে করণীয় উপায় নির্ধারন করতে ব্লেয়ার বুধবার সকালে ব্রিটিশ পার্লামেন্টের মুসলিম সদস্যদের সাথে বৈঠকে করেন।

বৈঠকে ব্লেয়ার বলেন, মুসলিম সম্প্রদায়ই পারে এই উগ্রবাদকে ধ্বংস করতে।