২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬০, আহত শতাধিক

পাকিস্তানের সিন্ধু প্রদেশে বুধবার ভোরে বড় ধরনের ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ৬০ জন নিহত ও শতাধিক আহত হয়েছে। সরকারি কর্মকর্তা  সূত্রে এ খবর জানা গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2005, 09:39 AM

Updated : 26 Apr 2022, 05:52 PM

পাকিস্তান রেলওয়ের কন্ট্রোলার আব্দুল আজিজ জানান, দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশের ঘোটকি শহরের কাছে বুধবার স্থানীয় সময় ভোর ৪টায় স্থানীয় এক স্টেশনে যাত্রীবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় বেশ কয়েকটি বগি লাইন চ্যুত হয়ে ছিটকে পড়ে।

তিনি আরও জানান,  এ পর্যন্ত ৬০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় শতাধিক লোক আহত হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আমরা আশঙ্কা করছি।

স্থানীয় পুলিশ প্রধান আগা মোহাম্মদ বলেন, দুর্ঘটনার পর ওই স্থানে এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উদ্ধারকর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেছে। আর অনেক লোক পড়ে যাওয়া বগির ভিতরে আটকে রয়েছে বলে তিনি জানান।