থাইল্যান্ডে গবাদিপশুর বিয়েতে দুই হাজার অতিথি
মনপছন্দের বর মিলছিল না, তাই থাইল্যান্ডের কৃষক অ্যাম্ফল ওয়াংবুন তার কন্যাতুল্য সোমত্ত বকনা থং খাউকে বিয়ে দিতে পারছিলেন না।
পছন্দের পাত্র এবং সেসাথে ট্রাক বোঝাই তাজা ঘাস, খড় ও ভুট্টা এবং দুই হাজার চারশ’ ডলারের নগদ অর্থের পণ পেয়ে বিয়েতে তিনি আর অমত করতে পারলেন না।
থাইল্যান্ডের সা কিউ প্রদেশে এই বিয়েতে কন্যা বকনা থং খাউ ও বর ষাঁড় থং খাম। গরু দুটির জাত ও সম্প্রদায়ের মধ্যে মিল আছে। দুটিই ক্ষুদ্রাকৃতির ব্রাহ্মণ গরু। থাইল্যান্ডের প্রথা অনুযায়ী রোববার দুই হাজার অতিথির খানাপিনার আয়োজনের মধ্য দিয়ে ঘটা করে এ বিয়ে হয়। বর ও কনেকে রেশমি পোশাক এবং ফুলের মালা পরানো হয়। বিয়েতে অতিথি হিসেবে শুধু দু হাজার মানুষই নয় অন্যান্য গবাদিপশু তো অবশ্যই এমনকি ছাগলকেও বাদ দেওয়া হয়নি।
বর ষাঁড়টির মালিক ক্রাচ্যাং ক্যানোকপ্রাসার্ত বিয়েতে কন্যাকে নগদ অর্থ ও খাবারের যৌতুক দেওয়ার প্রস্তাব করেন।
অ্যাম্ফল জানান, আমি বকনাটিকে বিক্রি করতে রাজি হইনি। ক্রাচ্যাং আমার বকনাটির যতœ নেওয়ার প্রতিশ্র“তি দিয়েছে এবং প্রদর্শনের জন্য বরকনেকে পাশাপাশি তার রেস্টুরেন্টের সামনে রাখবে। তাই তার হাতে আমার বকনাটিকে তুলে দিতে কোনও আপত্তি করিনি।
