২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মস্কোর হোটেলে দ্বিতীয় বিশ্ব^যুদ্ধের বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার

মস্কোতে স্ট্যালিন যুগের এক হোটেল ভাঙ্গতে গিয়ে নিমার্ণকর্মীরা প্রায় এক টন পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2005, 02:01 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

১৯৩৫ সালে নির্মিত মস্কভা হোটেলটি ছিল তৎকালীন শীর্ষস্থানীয় হোটেলগুলোর মধ্যে অন্যতম। রাশিয়ার পার্লামেন্ট ভবনের বিপরীতে রেড স্কোয়ারের খুব কাছে এর অবস্থান।

সাবেক সোভিয়েত ইউনিয়নের রাজধানী হিটলার বাহিনী দখল করে নিলে এ হোটেলটি উড়িয়ে দেয়ার পরিকল্পনা ছিল আর এ কারনেই এখানে বিপুল পরিমান বিস্ফারক মজুদ করা হয়েছির বলে জানিয়েছেন একজন গবেষক। রাজধানী বেদখল হয়ে পড়লে সম্ভাব্য সব ধরণের পরিকল্পনাই ছিল সোভিয়েত ইউনিয়নের। অনেক শিল্প কারখানা, প্রতিষ্ঠান এবং সরকারী দপ্তর সাইবেরিয়া এবং মধ্য এশিয়াতে স্থানান্তর করা হয়েছিল।

মস্কোর পর্যটন সুবিধা বাড়ানো ও আধুনিকীকরণের জন্য নগর কর্তৃপক্ষ হোটেলটি ভেঙ্গে একই আদলের আরেকটি হোটেল পুন:নির্মাণের পরিকল্পনা নিয়েছে। কিন্তু এই ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ না করে ধ্বংস করায় অনেক স্থাপত্য ও ইতিহাসবিদ নিন্দা জানিয়েছেন।