২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীন-তাইওয়ান আলোচনা শুরু করতে রাইসের আহ্বান

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস বলেছেন, তাইওয়ান সরকার ও বিরোধী নেতাদের সাথে চীন সরকারের আলোচনা শুরু করা উচিত ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2005, 03:44 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

বেইজিংয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে রাইস তাইওয়ানের ব্যাপারে চীনা নীতির পরিবর্তন এবং সমস্যার শান্তিপূর্ণ সমাধানের আহবান জানান। রোববার রাইস চীনের প্রেসিডেন্ট হু জিনতাওয়ের সাথে সাক্ষাৎকালে ভারতে নির্বাসিত তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাইলামার সাথে যোগাযোগ করার ব্যাপারে তাকে পরামর্শ দেন। রাইস বলেন, তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাইলামা চীনের জন্য কোনো প্রকার হুমকির সৃষ্টি করবে না। 

তাইওয়ান স্বাধীনতা দাবি করলে চলতি বছরের প্রথম দিকে চীনা পার্লামেন্টে তার বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে আইন পাস হয়। এক্ষেত্রে চীন যদিও বলছে, তাইওয়ানে সামরিক অভিযান চালানোর ব্যাপারে তাদের কোনও ইচ্ছা নেই।

রাইস বলেন, এর ফলে আমেরিকার সাথে চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের কোনও পরিবর্তন ঘটবে না।

তিনি আরও বলেন, সামরিক ভারসাম্য নিয়ে আমরা যথেষ্ট উদ্বিগ্ন। তাইওয়ানে উত্তেজনা সৃষ্টি হতে পারে এমন কোনও পদক্ষেপই চীনের গ্রহণ করা উচিত নয়।

চীন সফরের পর রাইস বর্তমানে চারদিনের এশিয়া সফরের অংশ হিসেবে থাইল্যান্ডে রয়েছেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রী থাইল্যান্ড সফর শেষে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন।