২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে সন্ত্রাসীদের ব্যাপারে সর্বোচ্চ সতর্কাবস্থা বহাল

লন্ডনের বৃহস্পতিবার পাতাল রেল ও বাসে শক্তিশালী বোমা হামলার পরিপ্রেক্ষিতে রোববার যুক্তরাষ্ট্রে সন্ত্রাসীদের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অব্যাহত রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মাইকেল চেরটফ। যুক্তরাজ্যেও সর্বোচ্চ সতর্কতা এলার্ট বহাল রাখা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2005, 10:58 AM

Updated : 26 Apr 2022, 05:51 PM

যুক্তরাজ্যের বোমা হামলাকারী ও সেখানে কী ধরণের বোমা ব্যবহৃত হয়েছে তা শনাক্তকরণ প্রক্রিয়া তদারক করার জন্যই যুক্তরাষ্ট্র এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে। সোমবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে  যাতায়াতের ক্ষেত্রে অরেঞ্জ এলার্ট জারি থাকবে বলে তিনি জানান।

লন্ডনের মতো যুক্তরাষ্ট্রেও বোমা হামলা হতে পারে সন্দেহে সেখানে সন্ত্রাসীদের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়। যুক্তরাষ্ট্রে হামলার সর্বোচ্চ পর্যায়ে অরেঞ্জ, এরপর পর্যায়ক্রমে কম ঝুঁকির ক্ষেত্রে লাল, নীল, হলুদ ও সবুজ এলার্ট ব্যবহার করা হয়ে থাকে।