২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যারিবিয়ান উপসাগরীয় অঞ্চলে ডেনিস হারিকেনের আঘাত

ক্যারিবিয়ান উপসাগরে প্রচণ্ড গতিতে ধেয়ে আসা হারিকেনের ফলে ফ্লোরিডার পেন্সাকোলার নিকটবর্তী এলাকায় ব্যাপক ভূমিধ্বস হয়েছে। এক দশমিক চার মিলিয়ন লোককে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। হারিকেন ডেনিসের আঘাতে কিউবা ও হাইতিতে এ পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2005, 09:43 AM

Updated : 26 Apr 2022, 05:51 PM

ঘন্টায় একশ’ ৯০ কিলোমিটার বেগে হারিকেনটির আঘাতে পুরো ক্যারিবিয়ান এলাকার ঘরবাড়ি, গাছপালা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

হারিকেনটি এখন আলাবামার দিকে ধাবিত হচ্ছে।

ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার থেকে বলা হয়েছে,  এই হরিকেনের সূচনা নেভারা ও পেন্সাকোলা বিচের মধ্যবর্তী সান্তা রোজা দ্বীপে ঝড়সহ ১৫ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে । গত বছর হারিকেন আইভানের আঘাতে কোন হতাহত না হলেও প্রায় দুই লাখ ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎ সংযোগহীন হয়ে পড়েছিল।

এদিকে ফ্লোরিডা স্টেট কর্তৃপক্ষের বরাত দিয়ে বলা হয়েছে, প্রায় দুই হাজার ছয়শ’ ন্যাশনাল গার্ড বাহিনীকে ত্রান কাজে নিয়োজিত করা হয়েছে।