শান্তি প্রতিষ্ঠার চেষ্টায় জাাতিসংঘ বিশেষ দূত নেপাল সফরে যাচ্ছেন
কাঠমান্ডু সরকার ও মাওবাদী গেরিলাদের মাঝে শান্তি প্রতিষ্ঠার চেষ্টায় জাতিসংঘের বিশেষ দূত লাখদর ব্রাহিমি শনিবার পাঁচ দিনের সফরে নেপালে যাচ্ছেন।
ব্রাহিমি জাতিসংঘের মহাসচিব কফি আনানের বিশেষ উপদেষ্টা। জুলাই ১০ থেকে ১৫ এই ৫ দিনের সফরে তিনি রাজা জ্ঞানেন্দ্র, দেশটির উচ্চ পর্যায়ের সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন গোষ্ঠির প্রতিনিধিদের সাথে সাক্ষাত করবেন বলে এক বিবৃতিতে জানানো হয়।
উল্লেখ্য ১৯৯৬ সাল থেকে মাওবাদী গেরিলারা নেপালে কমিউনিষ্ট রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষে সংগ্রাম করে যাচ্ছে এবং এই বিদ্রোহে এ পর্যন্ত কমপক্ষে ১১,০০০ লোক মারা গেছে।
রাজা জ্ঞানেন্দ্র জোটসরকার গঠনের পর পহেলা ফেব্রুয়ারী থেকে সম্পূর্ন ক্ষমতা দখল করে দেশটিতে দেশে জরুরী অবস্থা ঘোষনা করে। মাওবাদী বিদ্রোহ নিয়ন্ত্রনে আনতেই এ ব্যবস্থা নেয়া হয়েছিল বলে তিনি জানান।
