২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিমান পরিবহন নিরাপত্তা আইনে’ অস্ট্রেলিয়ায় ৭০ জনকে আটক

অস্ট্রেলিয়ার বিভিন্ন বিমানবন্দরে সেদেশের ফেডারেল পুলিশ (এএফপি) নতুন বিমান পরিবহন আইনের আওতায় ৭০ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2005, 10:25 AM

Updated : 26 Apr 2022, 05:50 PM

বিমান পরিবহন নিরাপত্তার নতুন আইনে এদেরকে আটক করা হয়।

গত মার্চ থেকে কার্যকর এই আইনে বিমানবন্দরে যাত্রীবাহী বিমানের নিরাপত্তা নিয়ে কোন অসংলগ্ন ও উদ্বেগজনক মন্তব্যকে অবৈধ ঘোষণা করা হয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

বিমানের নিরাপত্তার দায়িত্বে  নিয়োজিত অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশের ম্যানেজার মান্ডি নিউটন বলেন, আটককৃতদের অনেকেই দাবি করেছিল যে তাদের লাগেজে বোমা, বন্দুক বা অন্যান্য আগ্নেয়াস্ত্র রয়েছে।

তিনি আরও জানান, ওরা মজা করে প্রায়ই এ ধরণের মন্তব্য করলেও পুলিশ প্রতিটি ঘটনা অত্যন্ত সতর্কতার সাথে নিয়েছে। তিনি বলেন, ‘বোমা কিংবা আগ্নেয়াস্ত্রের তথ্য পাওয়ার পর বিস্ফোরক অনুসন্ধান দল যন্ত্রপাতি দিয়ে তা পরীক্ষা করে। এমনকি এয়ারক্র্যাফটের কার্গো এলাকায় লাগেজ চলে গেলেও তা ফেরত এনে অনুসন্ধান চালানো হয় এবং এর ফলে নির্ধারিত সময়ে বিমান উড্ডয়নেও বিলম্বিত হয়।