ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প
ইন্দানেশিয়ার সুমাত্রা দ্বীপে মঙ্গলবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। প্রত্যক্ষদর্শী ও ভূ-কম্পনবিদরা এ খবর জানিয়েছে।
কর্মকর্তারা জানান, স্থানীয় সময় সকাল ৭টা ২২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।
সরকারি মেট্রোলজিক্যাল এজেন্সি’র কর্মকর্তা বুদি ওয়ালিও বলেন, ভূমিকম্পটি তীব্রভাবে অনুভূত হয়েছে।
এদিকে মার্কিন ভূকম্পন কেন্দ্র প্রাথমিকভাবে যে রিপোর্ট দিয়েছে তাতে বলা হয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ছয় দশমিক আট।
এখনও পর্যন্ত ক্ষয় ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
এল-সিনটা রেডিও জানায়, ভূমিকম্পের ফলে সুমাত্রার উঁচু ভবনগুলো কেঁপে ওঠে। আতঙ্কে শহরবাসীকে ঘরের বাইরে বেরিয়ে আসতে দেখা গেছে।
