২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউএনএইডস’র শুভেচ্ছা দূত হলেন ‘জুনুন’ তারকা সালমান আহমাদ

পাকিস্তানের জনপ্রিয় রক ব্যান্ড জুনুন-এর গায়ক সালমান আহমাদকে জাতিসংঘের এইচআইভি/এইডস কর্মসূচী (ইউএনএইডস)-এর ‘শুভেচ্ছা দূত’ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2005, 02:27 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

দক্ষিণ এশিয়ার সবচে বড় রক ব্যান্ডের মূল ভোকালিস্ট  আহমাদ, শুভেচ্ছা দূত হিসেবে উন্নয়নশীল দেশগুলোতে এইচআইভি প্রতিরোধে প্রয়োজনীয়তা, এইডস সৃষ্টিকারী স্টিগমার বিরুদ্ধে সচেতনতা, চিকিৎসা, সেবা , বিশ্বব্যাপী এইচআইভি আক্রান্তদের প্রতি বৈষম্য দূরীকরণ এবং এ সংক্রান্ত বিভিন্ন কর্মসূচীতে অংশ নেবেন।

এদিকে জাতিসংঘ আহমাদকে শুভেচ্ছা দূত হিসেবে স্বাগত জানিয়ে এক বিবৃতিতে জানায়, তিনি এইচআইভি ও এইডস সম্পর্কে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করবেন, বিশেষ করে তরুণ সমাজে তার পদক্ষেপ থাকবে।

এছাড়াও সালমান এইচআইভির উপর নির্মিতব্য মিউজিক ভিডিওতে কাজ করবেন, ভিডিওটি পহেলা ডিসেম্বর বিশ্ব এইডস দিবসে প্রচারিত হবে।

ইতোমধ্যে জনপ্রিয় এই গায়ক ‘এমপাওয়আর পিস’ নামক আরও একটি প্রজেক্টে কাজ করছেন।

এর আগে তিনি ইউএনএইডস-এর জাতীয় মুখপাত্র ছিলেন।