গুজরাটে বন্যায় প্রাণহানি বেড়ে ১০০
গুজরাটে বন্যা পরিস্থিতি মারাত্মক রুপ নিয়েছে। প্রায় ১০০ জনের প্রাণহানি ঘটেছে।
দু’ লাখেরও বেশি লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের রাজস্ব মন্ত্রী কৌশিক প্যাটেল। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
এর মধ্যে কেবল সুরাটেরই আছে ১৫ হাজার।
শহরের নিচু এলাকার বহু ঘর-বাড়ি পানিতে তলিয়ে গেছে।
কেন্দ্রীয় সরকার শুক্রবার জানায়, গুজরাট পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
