২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় জোড়া লাগা দ্বিতীয় শিশুর মৃত্যু

সম্প্রতি ইন্দোনেশিয়ায় পৃথক করা যমজ দ্বিতীয় শিশুটি মারা গেছে। গত সপ্তাহে তারই যমজ বোনের মৃত্যুর পর বুধবার দ্বিতীয় বোনটিও মারা গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2005, 03:18 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

দৈহিক কিছু জটিলতাই ৪ মাস বয়সী শিশুটির মৃত্যুর কারণ বলে জানিয়েছে জাকার্তার কিপ্টো মাঙ্গুনকুসুমো হাসপাতাল কর্তৃপক্ষ।

১১ জুন জোড়া লাগা শিশু দুটিকে অপারেশন করে পৃথক করা হলেও হার্টের সমস্যার কারণে ইনটেসসিভ কেয়ারে রাখা শিশু দুটির প্রথমটি মারা যায়।

উল্লেখ্য, প্রতি ১ লক্ষ ৫০ হাজার থেকে দুই লক্ষ শিশুর মধ্যে একজন জোড়া লাগা যমজ শিশু জন্মে থাকে। জোড়া লাগা যমজ শিশুদের মধ্যে শতকরা ৩৫ শিশু ২৪ ঘন্টা বা এরও কম সময় পর্যন্ত বেঁচে থাকে। যারা বেশীদিন বাঁচে তাদের একই অঙ্গ-প্রত্যঙ্গ এবং জীবন পদ্ধতির অংশীদারিত্বের জন্য প্রায়ই ভগ্ন স্বাস্থ্যের অধিকারী হয়।