ম্যালেরিয়া মোকাবেলায় ফাঙ্গাস
ম্যালেরিয়া মোকাবেলায় নতুন অস্ত্র হিসেবে ভূমিকা রাখতে পারে এক ধরণের ফাঙ্গাস। যুক্তরাজ্যের এক গবেষক দল একথা জানায়।
গবেষনায় দেখে গেছে, শতকরা ৯০ ভাগ মশা এই ফাঙ্গাসে সংক্রমিত হওয়ার ১৪ দিনের মাথায় মারা পড়ে। তবে অন্যান্য বিষেশজ্ঞ
এ ফাংগাস ব্যাপকভাবে ব্যবহারের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন।
প্রতিবছর ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে বিশ্বে প্রায় ১০ লাখ মানুষ মৃত্যুমুখে পতিত হয়। মশা রক্ত শুষে নেওয়ার ফলে ঔষধ ব্যবহারে তেমন কাজ না করায় রোগটির চিকিৎসা পদ্ধতিও অত্যন্ত জটিল।
লন্ডনের ইউনিভার্সিটি অব এডিনবরা এবং ইমপেরিয়াল কলেজের গবেষকরা মশা লক্ষ্যস্থল বিচ্যুত করার ব্যাপারগুলো গভীরভাবে পর্যবেক্ষন করছেন।
মানবদেহ থেকে রক্ত শোষন করার পর মশা বিশ্রামের জন্য পার্শ্ববর্তী সিলিং কিংবা দেয়ালে কয়েক ঘন্টার জন্য বিশ্রাম নেয়। এ সময়ে মশারা আক্রান্ত হয়, এমন কিছূ সনাক্ত করার চেষ্টা করছেন গবেষকরা।
গবেষকরা দেখেছেন, ম্যালেরিয়া ছড়ানোর প্রাথমিক স্তরে এভাবে শতকরা ৯০ ভাগ মশা ১৪ দিনের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়ে।
এ পর্যায়ে ফাঙ্গাস কর্তৃত্ব বজায় রাখার ফলে মশার দেহ নিস্তেজ হয়ে পড়ে এবং কয়েকদিন বেঁচে থাকলেও এরা ওড়ার ক্ষমতা হারিয়ে ফেলে।
গবেষকরা আরও বলেন, আক্রান্ত হওয়ার সময় পর্যন্ত তারা টিকে থাকলেও ম্যালেরিয়া সংক্রমনের হার অনেকাংশে কমে যাবে।
