গত সপ্তাহের বোমা হামলাকারীদের ১৭ জনকে আটক করেছে ইন্দোনেশীয় পুলিশ
গত সপ্তাহে একটি খ্রিস্টান অধ্যুষিত শহরে বোমা হামলার সাথে জড়িত ১৭ জনকে ইন্দোনেশিয়ার পুলিশ আটক করেছে। ওই বোমা হামলায় ২০ জন নিহত হয়েছিল।
মধ্য সুলাবেসির তেনতেনাতে’র একটি ব্যস্ত মার্কেটে পরপর দুটি বোমা হামলায় জড়িত সন্দেহে আটককৃত ১৭ জনের কাউকেই সুনির্দিষ্ট অভিযোগে অভিযুক্ত করা যায় নি।
আটককৃতদের মধ্যে স্থানীয় কারাগারের প্রধান, তিন কারাবন্দী ও একটি ইসলামী জুনিয়র হাইস্কুলের এক শিক্ষক রয়েছেন।
মধ্য সুলাবেসির পুলিশ প্রধান বিগ্রেডিয়ার জেনারেল আরিয়ান্তো সুতাদি বলেন, আরও দু’জন সন্দেহভাজনকে খোঁজা হচ্ছে। আটককৃত ১৭ জনের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ ধারণা করছে নিখোঁজ ওই দুই ব্যক্তিই বোমা বিস্ফোরণের মূল হোতা।
