২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আদি মানব সমুদ্র পথেই সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছিল

প্রথমবারের মতো মানুষ যখন আফ্রিকা থেকে পৃথিবীর অন্যান্য স্থানে অভিবাসন শুরু তখন তারা দক্ষিণ অভিমুখে ভারত মহাসাগরের তীর ঘেঁষেই অগ্রসর হয়েছিল। বিজ্ঞানীদের এতদিন ধারণা ছিল, সত্তুর হাজার বছর আগে মানব জাতির এ মহাযাত্রা উত্তর অভিমুখেই (ইউরোপ ও এশিয়া) হয়েছিল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2005, 02:50 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

বংশগতিবিদ্যা বিষয়ক বিভিন্ন গবেষনায় দেখা যায় প্রথম সভ্য মানুষ চলাচলের জন্য সমুদ্র তীরই অনুসরণ করত। বিশেষ করে সামুদ্রিক খাবারের আকর্ষনে তারা তা করত।

তারা খুব দ্রুত অস্ট্রেলিয়া পৌঁছলেও ইউরোপে তাদের স্থায়ী হতে বেশ সময় লেগে যায়।

লিডস বিশ্ববিদ্যালয়ের ড. মার্টিন রিচার্ড বলেন, লোহিত সাগরে আবহাওয়া পরিবর্তনের ফলে সামুদ্রিক খাবার কমে আসলে আদি মানবরা দক্ষিণে রওয়ানা দেয়।

প্রথম সভ্য মানুষ আফ্রিকায় পশু শিকার করে জীবন নির্বাহ করলেও ৭০ হাজার বছর আগে তারা সামুদ্রিক খাবারের ওপর অধিক নির্ভরশীল হতে শুরু করে।

নতুন গবেষণায় জানা যায়, তারা আরব উপদ্বীপের তীর ধরে ৬৫ হাজার বছর আগে ভারত, ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়ায় আসে এবং মধ্যপ্রাচ্য ও এশিয়ায় আসে ৩০-৪০ হাজার বছর আগে।

দুই সদস্যের এক বিজ্ঞানী দল মালয়েশিয়া এবং ভারত ও বার্মার মাঝাঝি স্থানে অবস্থিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের স্থানীয়দের ওপর গবেষণা করে এসব তথ্য বের করেছেন।