চীনে কয়লা খনি বিস্ফোরণে ২৯ জন আটকা পড়েছে
পশ্চিম চীনে একটি কয়লা খনিতে বৃহস্পতিবার সন্ধ্যায় এক গ্যাস বিস্ফোরণ ঘটে। এর ফলে ২৯ জন শ্রমিক খনিতে আটকা পড়েছে।
সাঙজি প্রদেশের কয়লা খনি এলাকায় আটকে পড়া শ্রমিকরা এখনও জীবিত আছে নাকি মৃত, তাৎক্ষনিকভাবে তা জানাতে পারেনি স্থানীয় খনি উদ্ধার কর্মকর্তারা।
চীনে প্রতি বছর কয়েক হাজার লোক কয়লা খনিতে আগুন, বন্যা এবং বিস্ফোরনে মারা যায়। খবর বার্তা সংস্থার।
