২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিখোঁজ ১৯

চীনের দক্ষিণ-পশ্চিমের শহর চংকিং এর উপকন্ঠে একটি রাসায়নিক কারখানায় শনিবার মারাত্মক বিস্ফোরণ ঘটেছে। এতে কারখানার তিনতলা ভবনটি ধ্বংস¯তূপে পরিণত হয়। নিখোঁজ রয়েছে ১৯ জন শ্রমিক।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2005, 11:30 AM

Updated : 26 Apr 2022, 05:35 PM

দুর্ঘটনায় হতাহতের সংখ্যা নিয়ে  বিভ্রান্তি দেখা দিয়েছে। তবে বিস্ফোরণে ১০ জন শ্রমিক নিহত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও ১০ জন ।

ডংজি কেমিক্যাল প্লান্টের বিস্ফোরণটি এতই প্রকট ছিল যে, ঘটনাস্থলে দুই মিটার গভীর খাদের সৃষ্টি হয়েছে। চীনে রাসায়নিক কারখানাসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে দুর্ঘটনায় প্রতি বছর হাজার হাজার মৃত্যুর ঘটনা ঘটে। অনেকে এজন্য অভিন্ন শিল্প নীতি না থাকা এবং অগ্নি নির্বাপক এবং নিরাপত্তা সরঞ্জামের অভাবকে দায়ী করেছেন।