দক্ষিণ কোরিয়ায় নৌকাডুবিতে ৪ সৈন্যের সলিল সমাধি
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের ওপর দিয়ে প্রবাহিত হ্যান নদীতে শনিবার সেনাবাহিনীর একটি নৌকা ডুবে গেলে চার সেনার মর্মান্তিক মৃত্যু ঘটে। পুলিশ ও সেনাবাহিনী সূত্র রোববার এ খবর জানায়।
জয়েন্ট চীফ অব ষ্টাফ-এর অফিস থেকে জানানো হয়, শনিবার ১০ জন সৈন্যের একটি দল যখন নৌকায় করে যাচ্ছিল,
তখন হঠাৎ করে নৌকাটি উল্টে যায় এবং চার সৈন্যের সলিল সমাধি ঘটে।
ওই অফিস থেকে আরও জানানো হয়, নদী থেকে ছয় জনকে উদ্ধার করার পর, উদ্ধার কর্মীরা আরও একটি লাশ দেখতে
পায়।
পুলিশ জানায়, শনিবার রাতে হ্যান নদী থেকে তিনটি লাশ উদ্ধার করা হয়েছে।
সেনাবাহিনী এবং পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, নৌকাডুবির কারণ অনুসন্ধান করতে তদন্ত চলছে।
