ঐতিহ্যবাহী বসন্ত উৎসব বন্ধ করে দিতে বাধ্য হলো শান্তিনিকেতন
নির্ধারিত সময়ের আগেই শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী বসন্ত উৎসব বন্ধ করে দেওয়া হয়েছে।
শান্তিনিকেতন বহিরাগতদের প্রবেশ বন্ধ করে দেয়ার কারণে বিক্ষোভ ঠেকাতে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেন। রবীন্দ্রনাথের চুরি যাওয়া নোবেল পদকের এক বছর পরও কোন কিনারা না হওয়ায়, এবারের বসন্ত উৎসবে বহিরাগতদের প্রবেশের ওপর কড়াকড়ি আরোপ করা হয়।
বহিরাগতদের বিষয়ে শান্তি নিকেতনের সিদ্ধান্তের প্রতিবাদস্বরূপ বিক্ষোভকারীরা শুক্রবার অনুষ্ঠান শুরুর পূর্বেই কালো পতাকা, ব্যাজ আর প্ল্যাকার্ড প্রদর্শন করতে শুরু করে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম এ উৎসব চালু করেন।
