ইউরোপ এবং আফ্রিকায় যক্ষ্মার সতর্কতা
বিশ্বে যক্ষ্মার বিরুদ্ধে লড়াই সাফল্যজনক হলেও ইউরোপ এবং আফ্রিকায় পরিস্থিতির উন্নতি ঘটেনি। বিশ্বের বিভিন্ন এলাকায় ১৯৯০ সালের পর যক্ষ্মা শতকরা ২০ ভাগ কমে গেলেও আফ্রিকায় যক্ষ্মা রোগীর সংখ্যা বেড়ে তিনগুণ হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে বিশেষজ্ঞরা এই সতর্কতা ব্যক্ত করেছেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
আফ্রিকায় যক্ষ্মা রোগীর সংখ্যা বাড়ছে । প্রতিবছর আফ্রিকায় কমপক্ষে ১ দশমিক ৭ মিলিয়ন মানুষ মারা যাচ্ছে। এছাড়া এইডস কিংবা এইচআইভি ভাইরাসের মত অনুন্নত স্বাস্থ্য পরিচর্যার হারও বেড়ে চলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, পূর্ব ইউরোপে ওষুধের প্রতিবন্ধকতাই যক্ষ্মার জন্য দায়ী।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ডা. লি জংওক তার প্রবিবেদনে বলেন, যক্ষ্মা সংক্রান্ত প্রতিবেদনটিতে যক্ষা দমন সম্ভব দেখে আশা জাগায় কিন্তু পাশাপাশি আমাদেরকে বিপদ সংকেতেরও আভাস দেয়। আমাদের অবশ্যই এজন্য লড়াই করতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, যক্ষ্মা এবং এইচআইভি/এইডসের বিরুদ্ধে সমন্বিতভাবে লড়াই না করলে মহামারির আকারে ছড়িয়ে পড়া এসব রোগকে প্রতিরোধ করা অসম্ভব হয়ে পড়বে।
২১ বছর বয়সের যুবক রিকার্ডো যক্ষ্মায় আক্রান্ত হয়ে এ্যাঙ্গোলার কিউটো হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে। কফের সাথে রক্ত এবং প্রতিদিন প্রচণ্ড জ্বরের পরও রিকার্ডো বুঝতে পারেনি যে তার যক্ষ্মা হয়েছে। ডা. লি জংওক বলেন,“ আফ্রিকার জন্য এই চ্যালেঞ্জ মোকাবেলায় জন্য আরও বেশি সাহায্য প্রয়োজন।”
বিশ্ব স্বাস্থ্য সংস্থার যক্ষ্মা নিয়ন্ত্রণ বিভাগের প্রধান ডা. মেরিও রেভিগ্লিওয়ান বলেন, কিছু অঞ্চলে অর্ধেকেরও বেশি যক্ষ্মা রোগী চিকিৎসা পাচ্ছে না।
যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সাহায্য সংস্থা যক্ষ্মা প্রতিরোধে আগামী তিন বছরে আরও ৫০ লাখ পাউন্ড মঞ্জুর করেছে। সংস্থাটির সচিব বলেন, এটা একটি উল্লেখযোগ্য অগ্রগতি যে যক্ষ্মা নিয়ন্ত্রণে আমরা ২০১৫ সালের মধ্যে সার্বিক লক্ষ্যে পৌঁছতে পারব ।
